Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেসির জয়গান নেইমারের মুখে

1338123-28756156-1600-900স্পোর্টস ডেস্ক:
লা লিগায় কর্দোবার বিপক্ষে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন লিওনেল মেসি। ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক করার সুযোগ থাকা সত্ত্বেও নেইমারকে পেনাল্টি কিক নিতে বলেন। এই নজিরবিহীন দৃষ্টান্তের জন্য মেসিকে কখনোই ভুলবেন না বলে জানান এই ব্রাজিলিয়ান তারকা। গত ২ মে কর্দোবাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ। মেসির পা থেকে আসে দুই গোল। ইভান রাকিটিচ ও জেরার্ড পিকে একটি করে গোল করেন। আর মেসির কল্যাণে পেনাল্টি থেকে নেইমারও একটি গোল আদায় করে নেন। এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘মেসি আমাকে শুধু ভালো খেলোয়াড় হতেই সাহায্য করছে না, কিভাবে ভালো মানুষ হওয়া যায় সেই শিক্ষাও দিচ্ছে। লিগের এই মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকলেও সে আমাকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ করে দেয়। এই স্মৃতি আমি কখনোই ভুলব না। মেসিকে সারাজীবন মনে রাখব।’ এই ব্রাজিলিয়ান সেনসেশন আরও বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। সে সহজেই নিজের হ্যাটট্রিক পূরণ করতে পারত। কিন্তু, আমাকে সুযোগ দেওয়ায় রীতিমতো অবাক হয়েছিলাম। এ ধরণের মনোভাবের জন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তার কাছ থেকে প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি।’

Leave A Reply

Your email address will not be published.