Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।
গত কাল দিবাগত রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি উৎপল রায় জানান, একদল সন্ত্রাসী অস্ত্র মজুদ করে নাশকতা ঘটানোর চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে বড়পুকুর এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়।
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় প্যাকেট মোড়ানো একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করে অস্ত্রটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.