Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মৌটুসীর ‘জ্যোৎøার অন্ধকারে’

b-3বিনোদন ডেস্ক:
সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় নির্মমতার শিকার পোশাক শ্রমিকদের স্বজনদের মানবিকতার বিষয়টি তুলে ধরে নির্মিত হয়েছে নাটক ‘জ্যোৎøার অন্ধকারে’। এতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, মুনিরা মিঠু ও রওনক হাসান। নাটকে দেখা যায়, পোশাক কারখানার দুর্ঘটনায় নিখোঁজ স্বামীর সন্ধানে ঘুরছেন মৌটুসী বিশ্বাস। হাতে স্বামীর ছবি। অন্যদিকে মুনিরা মিঠু খুঁজছেন তার ছেলেকে। একসময় হাসপাতালে মৌটুসী খুঁজে পান তার স্বামীকে। অন্যদিকে একই ব্যক্তিকে মুনিরা মিঠু ছেলে বলে দাবী করে। এ নিয়েই নতুন বাঁকে মোড় নেয় নাটকটির গল্প। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা র্ট্যাজেডির বছরপূর্তি উপলক্ষে নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টায় এসএ টেলিভিশনে।

Leave A Reply

Your email address will not be published.