Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ময়মনসিংহে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২

ময়মনসিংহময়মনসিংহ সংবাদদাতা: জেলার ফুলবাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে আনুহাদি গ্রামের বড়বিলা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.