Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যাত্রাপুরে অপহৃত স্কুলছাত্রী পাচারকালে উদ্ধার, আটক ১

মুরাদনগর প্রতিনিধি:
মুরাদনগর উপজেলার যাত্রাপুর থেকে অপহৃত স্কুলছাত্রী শারমিন আক্তার (১৩) কে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকার ভারত সীমান্ত থেকে পাচারকালে উদ্ধারসহ এক জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে পাচারের প্রস্তুতিকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের অপহৃত স্কুল ছাত্রী শারমিন আক্তার (১৩) কে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় আন্তর্জাতিক নারী-শিশু পাচারকারী চক্রের সদস্য উজ্জ্বল চন্দ্র দাসকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করলেও চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর উপজেলার যাত্রাপুর গ্রামের মোরশেদ মোল্লার মেয়ে শারমিন স্কুলে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে। ঘটনা পরদিন অপহৃতের ভাই মঞ্জু মোল্লা বাদী হয়ে মুরাদনগর থানায় অপহরণ মামলা দায়ের করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র জানান, ছেলে ও মেয়ে দু’জনকে শুক্রবার সকালে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.