Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর টাউন হলে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা বিজ্ঞান চর্চা কেন্দ্র ও শিশু কিশোর মেলা শাখার উদ্যোগে রংপুর টাউন হলে গতকাল শুক্রবার সকাল ১০টায় এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান চর্চা কেন্দ্রের রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান, গবেষক ও লেখক ড. মিজানুর রহমান নাসিম। সভা পরিচালনা করেন শিশু কিশোর মেলা রংপুর জেলার সংগঠক রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, শিশু কিশোরদের আজ বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। শুধু আত্মকেন্দ্রিকতা নয় সমাজের মানুষের জন্য কাজ করার মানষিকতা তৈরি করতে হবে। বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও সাম্যবোধের ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং শেষে তিন শতাধিক এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave A Reply

Your email address will not be published.