Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিতআমিরুল ইসলাম, রংপুর :  রংপুর রিপোর্টাস ক্লাবের কার্যকরী কমিটির মাসিক সভা গত কাল সোমবারসকাল ১১ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মাসুদ উর রহমান মিলুর সভাপতিত্বে উক্ত সভায় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, ক্লাব ভবন নির্মান ও ক্লাবের যাবতীয় উন্নয়ন মূলক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় ক্লাবের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ক্লাবের যাবতীয় উন্নয়নমূলক কাজ ও প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য আহব্বান করেন ক্লাবের সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন ও সহ সাধারন সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টাস ক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সভাপতি মোহা. নজরুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ শফিউল করিম শফিক, দপ্তর সম্পাদক চঞ্চল মাহমুদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন মাখদুমী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী সদস্য শীতুজ্জামান শীতু, মো. রফিকুল ইসলাম রফিক, শেখ এমবি আলম বাদশা ও মো. আমিরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.