Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজিবপুরে চুরি মামলার ৩ আসামী গ্রেফতার

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় চুরি মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার চোর সেলিম মিয়া(২৩), আজগর আলী(২৪) ও লালু মিয়া(২২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা ২৩ নভেম্বর বালিয়ামারী বাজারের ব্যবসায়ী মো: নুরে আলম সিদ্দিকী নান্টুর মোবাইল ফোনের দোকানে চুরি করে মোবাইলের মালামালসহ নগদ টাকা চুরির অভিযোগে নান্টুর মিয়া বাদী হয়ে রাজিবপুর থানা তাদের নাম উল্লেখপূর্বক একটি চুরি মামলা রুজু করে। আসামীদের সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.