Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রানীশংকৈলে ওয়ার্কাস পার্টির শোক সভা

রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগায়ের রানীশংকৈল বলিদ্বাড়া নামক বাজারে ১১ জানুয়ারী ওয়ার্কাস পার্টির বিপ্লবী নেতা কমরেড আনিসুর রহমানের মৃত্যুতে এক শোক-সভার আয়োজন করে ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পার্টি।
সভায় ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুারো সদস্য মাহমুদুল হাসান মানিক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওয়ার্কাস পার্টিও সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পার্টিও সাধারন সম্পাদক কমরেড ফয়জুল ইসলাম জেলা কমিটির সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম মোহাম্মদ বদরউদ্দীন
রানীশংকৈল উপজেলা ওয়ার্কাস পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক তৈমুর হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন সচেতন মহলের মধ্যে সাবেক প্রধান শিক্ষক বিজয় রায় আব্দুল হামিদ মরহুমের পরিবারের সদস্যগণ ওয়ার্কাস পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মি ।
উল্লেখ্য যে কমরেড আনিসুর রহমান বার্ধক্য জনিত কারনে গত ২০ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে মুত্যু বরন করেন।

Leave A Reply

Your email address will not be published.