Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে শীতের রাতে অসহায়দের শরীরে ছাত্রলীগের কম্বল

রুবেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি: অসহায় ও পথচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে লক্ষীপুর জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আজিম শাহ্ মার্কেট, উত্তর তেমুহনী, নিউ মার্কেট ও আলিয়া মাদ্রাসা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের উদ্যোগে ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় ৩০০ অসহায়, পথচারী ও রিক্সা চালকের শরীরে কম্বল পড়িয়ে দেয় নেতাকর্মীরা।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ল²ীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুর হোসেন মিঠু, শাহেদ মাহমুদ, মনোয়ার হোসেন জাবেদ, সহ সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হীরা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন রুবেল, সহ সম্পাদক টিপু সুলতান শাহেদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হৃদয় সাহা, করিমুল হক কনক কারী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক মাহমুদ জাহিদ, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদ প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, অসহায় গরীভ মানুষের মাঝে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও ছাত্রলীগের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.