Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পাতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় মার্কাজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহত বৃদ্ধের নাম পরিচয় জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ঝুমুর এলাকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘটনাস্থলে এসে পৌঁছলে অসতর্কতায় ওই বৃদ্ধ পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.