Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে একটি বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থীর ফল আসেনি

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা (ভকেশনাল) বোর্ডের ভুলের কারনে লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার ফলাফল শুন্য এসেছে। ভকেশনাল শাখার ফলাফল বিদ্যালয়ে না আসায় শির্ক্ষার্থীরা কান্নায় ফেটে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক জানান, তাদের ভকেশনাল শাখায় এবার মোট ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করলেও কোন ফল আসেনি । বোর্ড নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ব্যবহারিক নম্বর স্কুল কর্তৃপক্ষ জমা দেয়ার পরেও তা সংযুক্ত না করায় এমন ফল বিপর্যয় হয়েছে।

এদিকে বোর্ড কর্র্তৃপক্ষ বিষয়টি সংশোধন পূর্বক পুনরায় ফলাফল ঘোষনা করবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.