Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহজালালে ১ কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ বিমান জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, দুবাই থেকে আসা ওই উড়োজাহাজ হ্যাংগার এরিয়ায় পার্ক করা হলে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে ২৪টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত এ সোনার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। একই সঙ্গে অবৈধভাবে এ সোনার বার বহনের দায়ে ওই বিমানটিকেও জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগের সদস্যরা।

শুল্ক গোয়েন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই বিমানটি হ্যাংগার এরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল এবং সেখানেই অবতরণের পর সোনার বারগুলো কারো কাছে হস্তান্তর করা হতো।

এর আগে, অবৈধভাবে সোনা বহনের দায়ে আরো তিনটি উড়োজাহাজ জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.