Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শোকের মাসে আ.লীগের নেতাকর্মীদের রঙারঙি!

MVI_6805_1শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে আজ সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চত্বরে রঙারঙিতে মেতে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আগষ্টের প্রথম দিনে সোমবার বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফার দায়িত্ব গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠানে রঙারঙি করলেন আ.লীগ নেতাকর্মীরা।
জেলা শহরের অদুরে মুক্তারপুর এলাকার পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে পঞ্চসার ইউনিয়ন আ.লীগ নব-নির্বাচিত চেয়ারম্যানের ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব। এ ব্যাপারে তিনি বলেন- আগষ্ট শোকের শোকের মাস, আনন্দের নয়। এই মাসে পারত পক্ষে কেউ রঙারঙি করে না। রঙারঙি করতে চাইলে এলাকা ছেড়ে মাঠে গিয়ে করো। এরপর এরঙারঙি থেকে বিরত হন নেতাকর্মীরা।
পঞ্চসার ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন খান বলেন- পঞ্চসার আ.লীগের আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয় নব-নির্বাচিত চেয়ারম্যানকে। সেখানে পৌর মেয়র ফয়সাল বিপ্লব প্রধান অতিথি ছিলেন। সাধারন জনগন রঙারঙি করেছেন। এতে মেয়র মহোদয় রাগান্বিত স্বরে শোকের মাসে রঙ খেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এছাড়াও স্থানীয় আ.লীগ, জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপি থেকে আ.লীগে যোগদান করে পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন গোলাম মোস্তফা।

Leave A Reply

Your email address will not be published.