Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সম্মেলনে খাওয়ার পানি দিচ্ছেন নোয়াখালী একরামুল করিম চৌধুরী

paniআওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আগত অতিথিদের জন্য এক লাখ বোতল পানি দিচ্ছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা একরাম চৌধুরী সম্মেলনে ৫ হাজার লোকের খাওয়ার ব্যবস্থাও করেছেন। সম্মেলনে আগতদের জন্য তার পক্ষ থেকে থাকছে দলীয় লোগো সংবলিত ৫ হাজার ব্যাজ ও ক্যাপ। ব্যক্তিগত তহবিল থেকে এই ব্যয় বহন করা হচ্ছে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে জাতীয় শোক দিবসসহ বিভিন্ন কর্মসূচিতে শতাধিক গরু জবাই দিয়ে ভোজনের ব্যবস্থা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বাংলাদেশ অভিন্ন। এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের সম্মেলনে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’ এদিকে নোয়াখালীতে প্রতিদিন সম্মেলনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা চলছে। সাজসজ্জা করা হয়েছে সর্বত্র। পুরো নোয়াখালীতেই সম্মেলনের উৎসাহ-উদ্দীপনা চলছে।

Leave A Reply

Your email address will not be published.