Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাধারণ ডিমকে অসাধারণ করে তোলার এই রেসিপিটি আপনি নিঃসন্দেহে জানেন না!

রকমারি ডেস্ক:
কেবল ডিম নয়, এই রেসিপিতে আপনি রাঁধতে পারবেন মাছ কিংবা মাংসও। এবং সত্যি বলতে কি, খাওয়ার পর সকলেই শুধু জিজ্ঞেস করবে কীভাবে রেঁধেছেন। হ্যাঁ, এমনি অসাধারণ এই ‘রেড কারির’ স্বাদের জাদু। আজ জেনে নিন কীভাবে সম্পূর্ণ নতুন একটি কৌশলে সাধারণ ডিম সিদ্ধকে বানিয়ে ফেলবেন অসাধারণ একটি খাবার! রইলো “এগ রেড কারি”র রেসিপি।
উপকরণ:
ডিম ৬-৮ টি,
টমেটো ২টি,
ক্যাপসিকাম ১টি,
পেঁয়াজ কুচি ১ কাপ,
রসুনবাটা ১ টেবিল চামচ,
আদাবাটা ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়া আধা চা-চামচ,
মরিচ গুঁড়া ১ চা-চামচ,
ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ করে,
এলাচ ও লবঙ্গ তিনটি করে,
তেজপাতা ১টি,
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ,
সয়াবিন তেল ৫ টেবিল চামচ,
কালোজিরা আধা চা-চামচ,
লবণ স্বাদমতো,
কাঁচা মরিচ কুচি ২-৩টি,
পানি ২ কাপ
প্রণালি:
-ডিম সিদ্ধ করে ছিলে সামান্য মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে অল্প আঁচে তেলে হালকা ভেজে রাখুন। এবার টুথপিকের সাহায্যে প্রত্যেকটি ডিমে কয়েকটি ছিদ্র করে দিন।
-টমেটো ও ক্যাপসিকাম কুচি করে নিন। শুকনা কড়াইয়ে ক্যাপসিকাম কুচি টেলে নিন।
-কড়াইয়ে ৪ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এতে এলাচ-লবঙ্গ-তেজপাতা দিন। কালোজিরা বাদে একে একে বাকি মসলাগুলোও দিয়ে কষিয়ে নিন। টমেটো ও ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়–ন।
-এবার এই মিশ্রণ ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিন।
-অন্য কড়াইয়ে বাকি তেল গরম করে কালোজিরা ফোড়ন দিন। এতে মসলার পেস্ট দিয়ে দিন। একটু কষিয়ে ২ কাপ পানি দিন। ঝোল ফুটলে ডিম বিছিয়ে দিয়ে লবণ ছিটিয়ে দিন।
-১০ মিনিট তাওয়ার ওপর দমে রেখে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Leave A Reply

Your email address will not be published.