Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সার্জারি সফল হলো শাহরুখের!

বিনোদন ডেস্ক:
চোট পিছু ছাড়ছে না বলিউড বাদশার। বেশ কয়েক মাস ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। বারবার যন্ত্রণা ও ফুলে যাচ্ছিল তার হাঁটু। হাঁটুতে চোটের জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হল তাকে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাঁটুতে সার্জারি হল তার। কিছুদিন আগে হাঁটুতে ক্রেপ বেঁধে মজা করে নিজের ছবি দিয়েছিলেন। বলেছিলেন, তার মেয়ে দেখলে হয়তো বলবে, বাবা লেগিংস পরেছে। কিন্তু হাঁটুর চোটকে আর মজায় আটকে রাখতে পারলেন না তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুতে অর্থোপেডিক সার্জারি হল তার। শাহরুখের চিকিৎসক ডঃ সঞ্জয় দেশাই এ খবর দিয়ে জানিয়েছেন, তার সার্জারি সফল। আপাতত ৩-৪ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাকে। বেশ কয়েকবছর ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন বলিউড বাদশা। এই সার্জারি সেই সমস্যা থেকে তাকে মুক্তি দেবে বলেই জানিয়েছেন তার চিকিৎসক।

Leave A Reply

Your email address will not be published.