Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিটি নির্বাচনের ফলাফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে : প্রধানমন্ত্রী

2015-04-28_8_214370

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুস্পষ্টভাবে বলেছেন, তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে।
তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের রায় আমরা অবশ্যই মেনে নেব।’ প্রধানমন্ত্রী আজ সকালে নগরীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

কয়েক বছর আগে অনুষ্ঠিত পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছিলেন। তিনি বলেন, ‘জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’

শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে, তাঁর দলের সমর্থিত প্রার্থীরা তিন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হবেন। তিনি ‘ইলিশ’, ‘ঘুড়ি’ ও ‘পানপাতা’ প্রতীকে ভোট দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমাদের সমর্থিত প্রার্থীরা অথ্যার্ৎ আমি যাদেরকে ভোট দিয়েছি তারা বিজয়ী হবেন বলে আমি আশা করছি।’

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরা পরাজিত হলে তারা ফের আন্দোলনে নামবে বলে বিএনপি’র হুমকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিএনপি’র এই ধরণের অবস্থানের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘তার মানে হচ্ছে যে, বিএনপি জনগণের মতামতকে গুরুত্ব দেয় না। তারা নির্বাচনের ফলাফল মেনে নেবে না। কারণ, জনগণের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন যে, বিএনপি’র বলা উচিত, জনগণ যে মতামত ও রায় দেবে এবং যেসব প্রার্থী বিজয়ী হবে, দল তা মেনে নেবে। তিনি প্রশ্ন রাখেন, ‘তাদের প্রার্থী জয়ী হলে ভাল, আর তা না হলে আন্দোলন–এটা কি ধরণের মনোভাব ?’

Leave A Reply

Your email address will not be published.