Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

img_5370রোমান হাওলাদার, সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও শ্রেনী কক্ষ নির্মানের ভিত্তি প্রস্ত স্থাপন অনুষ্ঠান শনিবার বিকেল তিন টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ,সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, সাধারন সম্পাদক সিরাজদিখান উপজেলা আ’লীগ এস এম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান, হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন মিঞা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.