Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিলেটে জঙ্গি অভিযান, ৩১ জন আটক

সিলেট সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলছেন বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে ৩১ জন কে আটক করেছেন তারা। আটকদের মধ্যে বেশিরভাগ জামাত শিবিরের সদস্য রয়েছে বলে উল্লেখ করেছেন এই কর্মকর্তা। সেসময় জকিগঞ্জ ও এর আশেপাশের নানা স্থানে তারা অভিযান চালায়। দেশিয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর দুইশ সদস্য অংশ নেয় বলে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে দিনের আরো পরে দিকে আটককৃতদের আদালতে নিয়ে যাওয়া হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর দুই দিন আগে কল্যাণপুরের একটি জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.