Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত শতাধিক

south-sudan-violence-10-752x501আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের দারফুরে জাতিগত সংঘর্ষে শতাধিক নিহত হয়েছে। সোমবার পূর্ব দারফুরের আবু কারিঙ্কা এলাকা রিজিগাত ও মালিয়া গ্র“পের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব দারফুরের প্রাদেশিক সংসদ সদস্র হামদান তিরাব জানান, সোমবার সকাল ১১টায় সংঘর্ষের সূত্রপাত হয় এবং এটি চলে সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষে ভারী অস্ত্রশস্ত্র ও সরকারি যান ব্যবহার করা হয়েছে। রিজিগাত ও মালিয়া গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও গবাদি পশু চুরির নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। হামদান তিরাব আরও জানান, সংঘর্ষে রেজিগাত গোষ্ঠীর ৬০জন এবং মালিয়া গোষ্ঠীর ৩৬জন নিহত হয়েছে। এছাড়া অসংখ্য লোক আহত হয়েছে। মালিয়ার যুব নেতা আজরাক হাসান হুমেইদা জানিয়েছেন, সংঘর্ষে রকেট লাঞ্চারসহ সব ধরণের ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। রিজিগাত ও মালিয়া গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে। এই দুই গ্র“পের সংঘর্ষ এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ হিসেবে দেখা হয়। গত মাসে এই দুই উপজাতির মধ্যে সংঘর্ষে ২০জন নিহত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.