Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

al-qatifবিডিপি ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক জন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪২৯ কিলোমিটার দুরে আল কাতিফ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো একজন।
নিহতদের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে দুই ভাই শহিদুল ও বাবুল বরিশালের উজিরপুরের আব্দুল হাকিমের ছেলে। বাকিরা হলেন, পটুয়াখালীর কিশোরগঞ্জের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম এবং আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলামের এবং ভোলার রানা শাহাবউদ্দীন। এছাড়া শরিফ নামে অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায় নি। দুর্ঘটনায় আহত সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.