Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হবিগঞ্জের মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাঘাসুরা গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের ফুল মিয়ার ছেলে শাহেদ মিয়ার সঙে্ তার বাবার ঝগড়া লাগে। এক পর্যায়ে শাহেদ মিয়া তার পিতাকে আঘাত করলে ফুল মিয়ার ছোট ছেলে উজ্জল মিয়া বাধা দেয়। এতে শাহেদের দায়ের আঘাতে উজ্জল আহত হয়। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায়।

খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।

Leave A Reply

Your email address will not be published.