Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৭৮ রানে ওয়ার্নারের ফেরা

স্পোর্টস ডেস্ক:
পুঁচকে আফগানিস্তান প্রথমেই ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়ার মত বিশাল মহিরুহকে। কিন্তু অ্যারোন ফিঞ্চ হয়তো দৌলত জাদরানের আউট সুইঙ্গার বুঝতে না পেরে আউট হলেন। তাই বলে তো আর অন্যরা ভুল করতে পারেন না! সে কারণেই বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। পার্থের ওয়াকা গ্রাউন্ডে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে ওয়ার্নার খেলেন ৯২ বল। ইনিংসজুড়ে বাউন্ডারির মার ১১টি হলেও কোন ছক্কা মারেন নি ওয়ার্নার। এতেই বোঝা যায় আফগানদের বিপক্ষে কতটা সতর্ক হয়ে ব্যাট করছেন তিনি। তবে সেঞ্চুরি করার পরই মারমুখি ভূমিকায় অবতীর্ণ হন তিনি। পরের ৪১ বলে আরও ৭৮ রান যোগ করেন তিনি। ওই ৭৮ রানে ছিল ৫টি ছক্কার মার। সব মিলিয়ে ১৩৩ বলে ১৭৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে শাপুর জাদরানের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পুরো ইনিংস সাজানো ছিল বাউন্ডারি ১৯টি আর ছক্কার মার ৫টি। শুধু তাই নয়, অপর সঙ্গী স্টিভেন স্মিথকে নিয়ে গড়েন ২৬০ রানের অসাধারণ এক জুটি। যার মধ্যে ১৭০ রানই ওয়ার্নারের আর ৮১ রানের অবদান ছিল স্মিথের।

Leave A Reply

Your email address will not be published.