Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত দেওয়া হবে–অাব্দুর রহমান এম.পি

সালেহীন সোয়াদ সাম্মী , মধুখালী উপজেলা প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা পৌর অাওয়ামীলীগের উদ্দ্যেগে পৌরসভার ২ নং ওয়ার্ড এর মধুপুর মোহন বাজারে সন্ধা ৬ টায়  অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির  বক্তব্যে বাংলাদেশ অাওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা মোঃ অাব্দুর রহমান এম.পি বলেন ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়া হবে। বিদ্যুতের জন্য অার কাউকে হয়রানী হতে হবে না। একদিন বিদ্যুত ফেরি করে বিক্রি করা হবে। পদ্মা সেতু নির্মিত হয়ে গেলে মধুখালীতে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। অাপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।  অতি স্বল্প সময়ে মধুখালী পৌরসভাকে খ শ্রেণীতে উন্নত করায় জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান তিনি। পৌর অাওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ অালী মিয়ার সভাপতিত্বে  এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান   অাজিজুর রহমান মোল্যা,উপজেলা অাওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু,উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,ফরিদপুর জেলা পরিষদ সদস্য মির্জা অাহসানুজ্জামান অাজাউল,নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান,২ নং ওয়ার্ড কাউন্সিলর মির্জা অাবু জাফর, মির্জা অাব্বাস,অানিসুর রহমান লিটন সহ মহিলা কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা অাকতারুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.