Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২৫১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:  তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশকে ২৫১ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫০ রানেই অলআউট হয় পাকিস্তান। জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

মিরপুরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আজহার আলী ও অভিষিক্ত সামি আসলাম। তাদের ৯১ রানের জুটি ভাঙ্গেন নাসির হোসেন। সামি আসলামকে ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। হাফিজও মাত্র ৪ রান করে খুব দ্রুতই সাজঘরের পথ ধরেন। অধিনায়ক আজহার আলী সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত ১০১ রানে আউট হন। অন্যদিকে, হারিস সোহাইল তার ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফেরেন।

এরপর, সাকিব, মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৮ রানের মধ্যেই শেষ ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। বাংলাদেশের পক্ষে সাকিব, মাশরাফি, সানি ও রুবেল ২ টি করে উইকেট নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.