Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৫ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল পুটখালি সীমান্তে ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী গোলজার আলী (৬৫)লাশ ৫দিন পর বৃহস্পতিবার সাড়ে ১১টার সময় বেনাপোল বর্ডার দিয়ে বিজিবি কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।
নিহতের ছেলে লিয়াকত হোসেন জানান, গত ৫ জুন সকালে তার পিতা বাড়ি থেকে বের হওয়ার পর সারা দিন কোন খোজ পাইনি। পরে জানতে পারি ইছামতি নদীর ভারত সীমান্ত থেকে বিএসএফ একটি লাশ উদ্ধার করেছে। খোজ খবর নিয়ে জানতে পারি আমার পিতা লাশ বিএসএফ উদ্ধার করেছে। এসময় বিজিবিকে জানালে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল বর্ডার দিয়ে বিজিবি কাছে ফেরত দিয়েছে। লাশ ফেরত আসার বিষয়টি নায়েব সুবেদার নজরুল ইসলাম নিশ্চিত করেছে।

Leave A Reply

Your email address will not be published.