Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনিশ্চয়তা মোকাবেলায় সক্ষম সরকার -অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগে অনাস্থা ও অবিশ্বাস মোকাবেলায় সক্ষমতা দেখিয়েছে সরকার। আর সে প্রমাণ পাওয়া গেছে গত জানুয়ারিতে। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইকোনেমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
‘কর্মসংস্থান সৃষ্টি: বাজেটে বড় চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, সরকার মূলত বিনিয়োগ বাড়ানোর দিকেই মনোযোগী। কেননা বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান জড়িত। “আলাদা করে বাজেটে কর্মসংস্থানের বিষয়টি আনার প্রয়োজন নেই। যদিও চলমান যেসব বিষয় রয়েছে, তা ফলাফল দেখাতে পারেনি। তবু সেগুলো অব্যাহত থাকবে”, যোগ করেন অর্থমন্ত্রী। আলোচনায় অন্যদের মধ্যে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পলিসি রিচার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প. আহসান এইচ মনসুর, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি একে আজাদ, আমেরিকা-বাংলাদেশ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আফতাবুল ইসলাম, অর্থ সচিব মাহবুব আহমেদ, সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, দুদক সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর গবেষক বিনায়ক সেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave A Reply

Your email address will not be published.