Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনূর্ধ্ব ১৯: এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

bcb

চলতি বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে আসন্ন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যর বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী মঙ্গলবার বিকাল ৩টায় বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের কোচ আব্দুল করীম জুয়েলের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রিপোর্ট করার পর চলতি সপ্তাহের বুধবার থেকেই ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করা হবে বলে জানা গেছে। যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

এদিকে টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ না করলেও জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর পর্দা উঠে ২২ ডিসেম্বর পর্দা নামবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিকা কাপের।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: মোহাম্মদ সাইফ হাসান, সজীবুল ইসলাম, মোহাম্মদ জালাল উদ্দিন রুমী, পিনাক ঘোষ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মোঃ রাকিব, মাহিদুল ইসলাম, মোহাম্মদ আকবর আলী, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন সাইমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদাত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মোহাম্মদ রনি, গোলাম রাব্বি ফাহিম, মনিরুল ইসলাম, মোহাম্মদ আবদুল হালিম এবং হাসান মাহমুদ।

Leave A Reply

Your email address will not be published.