Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপেক্ষায় গিলেস্পি

স্পোর্টস ডেস্ক:
পিটার মুরসের পর নতুন কোচের সন্ধানে নেমেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। আলোচনা চলছে বেশ কয়েকজনের সাথেই। এর মধ্যে এগিয়ে আছেন সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার জেসন গিলেস্পি। স্কাই স্পোর্টস নিউজে এ ব্যাপারে গিলেস্পি বলেছেন, ‘খালি পদটির ব্যাপারে আমি এন্ড্রু এবং ইসিবির সাথে আলোচনা করেছি। তারা আমাকে স্পষ্টভাবে জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা কয়েকজন আগ্রহী প্রার্থীর সাথে আলোচনা করেছেন। সময় হলেই তারা আমাকে জানাবে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আমার জানা নেই। আমি স্ট্রসের সাথে মুখোমুখি কথা বলেছি এবং আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।’

Leave A Reply

Your email address will not be published.