অবশেষে নওগাঁ-বদলগাছী প্রধান সড়কের মেরামতের কাজ শুরু
আল ইমরান হোসেন,নওগাঁ প্রতিিনধি: বহুল প্রতীক্ষিত নওগাঁ জেলা বাসীর মহাসড়ক দাবি পুরণে নওগাঁ-বদলগাছী প্রধান সড়কের মেরামতের কাজ অবশেষে শুরু হয়েছে। সুত্রে জানা যায়, প্রায় ৪৪ বছর ধরে এই নওগাঁ-বদলগাছী প্রধান সড়কটি সাধারণ সড়ক অবস্থায় ছিল। এই নওগাঁ- বদলগাছী প্রধান সড়কের কাজ কোনো মহাসড়কের কােজ বাস্তবায়ন করা হয় নি। আর এই প্রথমতভাবে নওগাঁ- বদলগাছী প্রধান সড়কের কাজ মহাসড়কের কাজে বাস্তবায়ন করা হচ্ছে। এই মহাসড়কের কাজ উন্নত প্রযুক্তি মাটি খনন কাজে ব্যবহৃত মেশিন দ্বারা খনন করা হচ্ছে। এই প্রযুক্তি মেশিনের মাধ্যমে সড়কের ডান পার্শ্বে খনন করে ডান পার্শ্বের মাটি বাম পার্শ্বে রাখা হচ্ছে। এতে সড়কের দুই পার্শ্বে কিছুটা দূরে দূরে গিয়ে খনন কাজ করছে উন্নত প্রযুক্তি মেশিনগুলো। আর দুই পার্শ্বের গর্তে বালি দিয়ে ভরাটের কাজে ট্রাক ব্যবহার করে গর্ত ভরাট করা হচ্ছে। এতে এই নওগাঁ-বদলগাছী প্রধান সড়কে চলাচলরত যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। এই নওগাঁ-বদলগাছী প্রধান সড়কে উত্তরবঙের যাতায়াত জন্য বোঝাই ট্রাক ও বেডফোর্ড বেশি চলাচল করে।



