Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগরতলা ও গৌহাটি রুটে ভারত-বাংলা বাস সার্ভিস উদ্বোধন করলেন মোদি-হাসিনা-মমতা

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়কে নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি বাস সার্ভিস উদ্বোধন করেছেন। কলকাতা-ঢাকা-আগরতলা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গৌহাটি রুটে তিনটি বাস চলাচল করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় বাস সার্ভিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে দু’দেশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় ৩টা ৪০ মিনিট একই গাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। এরপর তারা কলকাতা-ঢাকা-আগরতলা বাসে যান এবং বাস যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারা আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গৌহাটি রুটের বাসে যান এবং বাস যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে দুই প্রধানমন্ত্রী এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী একটি সুসজ্জিত মঞ্চে উঠেন। সেখানে শেখ হাসিনা ঢাকা-শিলং-গোহাটি বাসের একটি প্রতীকি টিকেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় কলকাতা-ঢাকা-আগরতলা বাসের একটি প্রতীকি টিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেন। পরে দুই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পতাকা উড়িয়ে তিন বাসের যাত্রীদেরকে বিদায় জানান।

Leave A Reply

Your email address will not be published.