Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন

EC-logoচাঁদপুরর প্রতিনিধি:
নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার আতাউর রহমান জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্র“য়ারি। প্রার্থী বাছাই হবে ১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ ও প্রতীক বরাদ্দ হবে ১১ মার্চ।
প্রসঙ্গত, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ নয় বছর পর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৫ সালের শেষ দিকে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর যাবৎ মেয়র পদে নাছির উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরই এলাকাতে নির্বাচনী আবহাওয়া বইতে শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.