Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজমলেই ভয় ছিল লঙ্কান কোচের!

স্পোর্টস ডেস্ক:
বুধবার প্রথম টেস্ট দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলংকা। বাংলাদেশ ব্যর্থতার পর দলে জায়গা হয়নি সাঈদ আজমলের। ওদিকে শ্রীলংকা দলের কোচ মারভান আতাপাত’ জানাচ্ছেন, আজমল না থাকায় ভালো হয়েছে তাদের। এটা ভেবেই মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবে তার দল। টেস্ট সিরিজকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তান দলের সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি, তা হলো সাঈদ আজমল দলে নেই।’ সাবেক লঙ্কান ক্রিকেটার আরো বলেন, ‘আজমল পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র। এটা মানসিক অশান্তি যখন ব্যাটসম্যানরা জানবে সে দলে রয়েছে।’ তার মতে, আজমল অনেক ব্যাটসম্যানের ঘুম হারাম করে দেয়। সে না থাকায় এখন ব্যাটসম্যানদের শুধু ভালো বলগুলো খেলতে হবে, আর কিছু না। শ্রীলংকার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে পাকিস্তান দেশটিতে ৫৩ দিনের সফরে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.