আজ মুখোমুখি হচ্ছে সাকিব ও মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পঞ্চম দিন আজ। বিপিএলের ৯ম ম্যাচে আজ দুপুর ২টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে এ আসরের সবচেয়ে দুর্ভাগা দল সিলেট সুপার স্টারস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রংপুর এ পর্যন্ত
তিনটি ম্যাচ খেলেছে। জয় পেয়ে তারা দুটি ম্যাচে। হেরেছে একটিতে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান সবার শীর্ষে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন সিলেট সুপার স্টারস।
বিপিএলে তারা খেলেছে দুটি ম্যাচ। দুটি ম্যাচেই জয়ের সম্ভাবণা জাগিয়ে শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ১ রানে হারতে হয়েছে তাদের।
রংপুর আজ তাই চাইবে আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে থাকা সিলেটকে হারিয়ে শীর্ষস্থান অটুট রাখতে।
অন্যদিকে মুশফিক চাইবেন হারের বৃত্ত থেকে বের হয়ে দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে।


