আত্রাইয়ে ককটেল, পেট্রলবোমা ও চাকু উদ্ধার
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ৬টি ককটেল, ২টি পেট্রলবোমা সদৃশ বস্তুসহ একটি চাকু উদ্ধার করেছে থানা পুলিশ।
গত কাল শনিবার দুপুরে আত্রাই হাটকালু পাড়ার সন্যাসবাড়ী গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আত্রাই থানার ওসি (তদন্ত) ছামছুর রহমান জানান, ওই গ্রামের লোকজন সকালে মাঠে যাবার সময় টুকু মাস্টারের পুকুর পারের জঙ্গলে একটি লাল সপিং ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাল টেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল ও লাল টেপ দিয়ে মোড়ানো ২টি পেট্রলবোমা সদৃশ বস্তু এবং একটি চাকু উদ্ধার করে।