Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারো রাস্তায় হংকংয়ের বিক্ষোভকারীরা

হংকংয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিক্ষোভকারীদের কবলমুক্ত রাখতে বেশকিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে বিক্ষোভকারীরা এবার বিভিন্ন ভবন দখল করা কিংবা শহরের জীবনযাত্রা অচল করার পরিকল্পনা করছে না বলেই শোনা যাচ্ছে।

গত বছর অকুপাইয়ের বিক্ষোভে হংকংয়ের প্রধান নির্বাহীর জন্য পুরো গণতান্ত্রিক নির্বাচনের ডাক দেয়া হয়েছিল।

চীন ২০১৭ সালে হংকংকে সরাসরি নির্বাচন করতে দেয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনী প্রার্থী বেইজিংয়ের পছন্দ অনুযায়ী বাছাইয়ের নিয়ম চালু করে। এর প্রতিবাদেই বিক্ষোভ করছে হংকং এর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।

শহরজুড়ে বিক্ষোভ করেছে প্রায় ৩ হাজার মানুষ। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন হয় প্রায় ২ হাজার পুলিশ কর্মকর্তা। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতেই ছিল রাজনৈতিক প্রচারাভিযানের প্রতীক হলুদ ছাতা।

এর আগে গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নামে লাখ বিক্ষোভকারী। সে সময় পুলিশের সঙ্গে তাদের সহিংস সংঘর্ষ হয়। পরে ডিসেম্বরে বিক্ষোভকারীদের মূল শিবিরটি গুঁড়িয়ে দেয় পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.