আব্দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেটের ফাইনাল অনুষ্ঠিত।
মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বৃহস্পতিবার বিকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় কোরকদী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম আড়পাড়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার জাতীয় ও বিদেশী খেলোয়ারের সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ৩-১ গোলে আড়পাড়া ইউনিয়নকে পরাজিত করে কোড়কদী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের পক্ষে গোলদাতারা হলেন নাইজেরিয়ান খোলোয়ার মোড়ো-২টি ও লাকি। অপর পক্ষে একমাত্র গোলটি করে রাব্বি সেখ। খেলায় ম্যান আব-দি ম্যাচ হন নাইজেরিয়ান খেলোয়ার মোড়ো। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আব্দুর রহমান। সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুর রহমান টুর্নামেন্ট‘র আহবায়ক মো. আজিজুর রহমান মোল্যা, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার। আব্দুর রহমান গোল্ডকাপ ফুটবলের কোরকদী ও আড়পাড়ার মধ্যকার খেলাটি দেখার জন্য প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতি ছিলো। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান। সাথে ছিলেন এমপি মো. আব্দুর রহমানের সহধর্মীনি মির্র্জা ডা. নাহিদা হোসেন বর্না, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, থানা ইন-চার্জ মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু। আব্দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করেন।



