Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আর্টিজান হামলা: র‌্যাবের ভিডিও প্রকাশ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক: গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে র‌্যাব যাতে রেস্টুরেন্টের বাইরে চার যুবককে হাঁটাহাটি করতে দেখা গেছে। র‌্যাবের ধারণা, রেস্টুরেন্টে জঙ্গি হামলায় এরা সহায়তাকারী হতে পারেন। তবে ভিডিও প্রকাশ করলেও ওই চার যুবকের নাম বা পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।
গত ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে গুলশানের অভিজাত এলাকায় রেস্টুরেন্টটিতে জঙ্গি হামলা হয়। বন্দুকধারী পাঁচ তরুণ ভেতরে অবস্থানকারী ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারলো অস্ত্র ও গুলি করে হত্যা করে। আর হামলার পর জিম্মিদের উদ্ধার চেষ্টায় রেস্টুরেন্টে যাওয়া দুই পুলিশ কর্মকর্তাকেও গুলি ও গ্রেনেড ছুঁড়ে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার পরদিন সকালে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয় জনকে হত্যা করে সেনাবাহিনীর একটি দল।
র‌্যাব জানিয়েছে, হামলাকারীরা যখন রেস্টুরেন্টে ঢুকেছিল তার কিছুক্ষণ আগের ওই ভিডিওটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এদের পরিচয় জানতে না পারলেও এরা আর্টিজানের নিহত হামলাকারীরা নন বলে জানিয়েছে বাহিনীটি।
র‌্যাবের ফেসবুক পেজে ২৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়েছে দুপুরে। জানতে চাইলে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান বলেন, ‘এদের ব্যাপারে কোন তথ্য জানা থাকলে নিকট র‌্যাবের ক্যাম্পে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। তথ্যদাতাকে পুরষ্কার দেওয়া হবে। তাদের পরিচয়ও গোপন রাখা হবে’। তথ্য দিতে ০১৭৭৭৭২০০৫০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে র‌্যাব।
আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলার কর্মকর্তারা সন্দেহ করেছিলেন, ভেতরে হামলাকারীদের সহযোগী একটি দল হয়ত বাইরেও অবস্থান করছিল। দ্রুততম সময়ে আর্টিজানে বিদেশিদের হত্যা করে নিরাপদে পালিয়ে যাওয়াই ছিল লক্ষ্য। কিন্তু পুলিশ হামলার ঘটনা জানতে পারার পর বাহিনীটির সদস্য উপস্থিত হয়ে যাওয়ায় তারা তা পারেননি। আর পরিস্থিতি বুঝতে পেরে ওই হামলাকারীদের সহযোগীরা পালিয়ে যায়-এমন কথাও বলেছেন পুলিশ কর্মকর্তারা।

https://www.youtube.com/watch?v=QaOPl4mLkwc&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.