Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারসহ নিহত ৮

স্টাফ রিপোর্টার:  সাভারে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে ডাকাতের গুলিতে ব্যাংকের ম্যানেজারসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনিতে এক ডাকাতও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। মঙ্গলবার দুপুরে কাঠগড়া বাজার এলাকায় এই ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত দল একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার নিয়ে ব্যাংকটিতে প্রবেশ করে। এসময় তারা হাতবোমা ছুঁড়ে সেখানে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে।

বোমার শব্দ শুনে এলাকাবাসী মাইকিং করে লোকজন জড়ো করলে ডাকাতরা গুলি ছোঁড়ে। এতে ব্যাংকের ম্যানেজার ওলিউল্লাহ, নিরাপত্তাকর্মী এবং পলাশ নামে এক গ্রাহকসহ দুজন নিহত হন।

পরে ডাকাতরা বেরিয়ে যাওয়ার সময় গুলিতে এক মুদি দোকানদার মারা যান। এ সময় এলাকাবাসী ২ ডাকাতকে ধরে গণপিটুনি দিলে একজন মারা যান। তাদের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.