ইউটিউবের কন্টেন নির্মাতাদের পাশে গুগল
ইউটিউবের মালিক গুগল বলেছে, যেসব কনটেন্ট নির্মাতা মেধাস্বত্ত্বের কারণে নিজ কনটেন্ট নামিয়ে ফেলার নির্দেশ পেয়েছেন, তাদের আইনি খরচের সহযোগিতা দিতে দশ লাখ ডলারের তহবিল গঠন করা হবে। ক্ষেত্রবিশেষে আইনি লড়াইয়েও সরাসরি সহায়তাও দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিবিসি জানিয়েছে, গুগল কনটেন্ট নির্মাতাদের পাশে দাঁড়াবে এমন প্রতিশ্রুতিতি দিলেও, খুব স্বল্প সংখ্যক কনটেন্ট নির্মাতাই প্রতিষ্ঠানটিকে পাশে পাবেন। নিয়ম অনুযায়ী মেধাস্বত্ত্ব মালিকদের কোনো কনটেন্ট ইউটিউবে অনুমতি ছাড়া ব্যবহার করা হলে, সেটি সরানোর জন্য তারা সরাসরি গুগলে অথবা ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (ডিএমসিএ)-এর কাছে অনুরোধ জানাতে পারে। অনুমতি ছাড়া অন্য কারও মেধাস্বত্ত্ব নিজ কনটেন্টে ব্যবহার করা আইনত বৈধ নয়। তবে ওই মেধাস্বত্ত্ব যদি টিপ্পনি বা প্যারোডির জন্য ব্যবহূত হয়, তাহলে বিষয়টিকে সাধারণত অবৈধ ধরা হয় না। তবে দেশভেদে এই বিষয়টি নির্ভর করে। কপিরাইট আইনবিষয়ক গুগল পরিচালক ফ্রেড ভন লোম্যান এক ব্লগ পোস্টে লিখেছেন, আমাদের বিশ্বাস ডিএমসিএ-এর নির্দেশের আওতায় পড়ে গেছে কিন্তু ন্যায়সঙ্গতভাবে কনটেন্ট ব্যবহার করা হয়েছে এমন কিছু ভিডিওর ব্যাপারে আমরা আইনি সহায়তা করছি।
