ইবি ট্রেজারার আফজাল হোসেনকে অব্যাহতি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রেজারারের অব্যাহতির বিষয়ে একটি প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রাণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে।
প্রজ্ঞাাপনটি জারি করা হয়েছে বুধবার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১২(২) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইবির ট্রেজারার পদ থেকে প্রফেসর ড. আফজাল হোসেনকে অব্যাহতি প্রদান করেছেন। তিনি তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে যোগদান করবেন। প্রফেসর ড. আফজাল হোসেন ২০১৩ সালের ৪ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেন



