Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ইয়েমেন নিয়ে সৌদির আহ্বানে আগামি সপ্তাহে সাড়া দেবে পাকিস্তান’

pakistani-prime-ministerআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান আগামি সপ্তাহের মধ্যে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে সৌদি আরবের আহ্বানে সাড়া দেবে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। এ সব সূত্র থেকে জানানো হয়েছে, সৌদি চাহিদার ভিত্তিতে প্রস্তুতি নেয়া এবং সে  সব চাহিদা মেটানোর জন্য চলতি সপ্তাহ পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে বৈঠক হয়। এ বৈঠকে অন্যান্যদের মধ্যে সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফও যোগ দেন। এ বৈঠকের পরিপ্রেক্ষিতে এ খবর দিয়েছে দৈনিকটি। সূত্রগুলো বলেছে, সৌদি আরবের সব চাহিদাই আগামি এক সপ্তাহের মধ্যে পূরণ করবে পাকিস্তান। এদিকে, পাক সংসদের যৌথ অধিবেশনে দেয়া বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের কাছে সামরিক বিমান, যুদ্ধজাহাজ এবং সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। গতকালের এ অধিবেশন মুলতবি হয়ে গেছে এবং আজ পুনরায় তা শুরুর কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.