Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবারই প্রথম পরিচালনায় শামীমা তুষ্টি

b-3
বিনোদন ডেস্ক:
শামীমা তুষ্টি। নাটক ও বিজ্ঞাপনে হরহামেশাই কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি একসময় শহীদুল আলম সাচ্চু ও রেহেনা সামদানী কনার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার প্রথমবার নিজেই নাটক পরিচালনা করতে যাচ্ছেন। তবে নাটকের নাম এখনও চুড়ান্ত হয়নি। এটি লিখছেন অয়ন চৌধুরী। আগামী ১০ সেপ্টেম্বর থেকে নাটকটির দৃশ্যায়ন শুরু হবে। এ প্রসঙ্গে শামিমা তুষ্টি বলেন, ‘পছন্দের শিল্পীরা সামনে থাকবেন আর আমি ‘অ্যাকশন’ বলবো, এটা ভাবতেই ভালো লাগছে। পাঁচ বছর ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। তবুও প্রথমবার পরিচালনা করতে গিয়ে একটু øায়ুচাপে আছি।’ বর্তমানে বিভিন্ন চ্যানেলে শামীমা তুষ্টি অভিনীত ‘অলসপুর’, ‘থ্রি কমরেডস’, ‘মায়া’ ধারাবাহিক তিনটি প্রচার হচ্ছে। তার হাতে আছে ‘রূপকথার মা’ এবং সকাল আহমেদের ধারাবাহিক ‘জিরো ডিগ্রি’। এ ছাড়া কোরবানি ঈদের জন্য জুয়েল মাসুকের ‘শঙ্খনীল’ নামের একটি নাটকে অভিনয় করবেন তিনি।


Leave A Reply

Your email address will not be published.