Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ভেরিফায়েড হলো আসিফের ফ্যান পেজ

05-Asifবিনোদন ডেস্ক:
ফেসবুকে ভেরিফায়েড হলো আসিফ আকবরের ফ্যান পেজ। ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি (িি.িভধপবনড়ড়শ.পড়স/ধংরভ.ধশনধৎ.নফ) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ৫ ফেব্র“য়ারি দুপুরে তথ্যটি নিশ্চিত করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এটা যে আসিফের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে তার নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখে। ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৭৬৮। ফ্যান পেজটি আসিফ নিজে এবং অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পরিচালনা করেন। আসিফ বলেন, ‘আমার ফ্যান পেজ ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হয়েছে। এখন থেকে কারও কানে কানে গিয়ে বলতে হবে না এটা আসল না নকল। এই ফ্যান পেজের বেড়ে ওঠার কৃতিত্ব একান্তই ভক্তদের। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমার প্রয়োজনীয় কিংবা আপনাদের অপ্রয়োজনীয় সব তথ্যই এখানে নিয়মিত আপলোড করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.