কচুয়ার জগতপুরে মাদক বিরোধী সমাবেশ
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার বিকালে সামাজিক অনাচার ও মাদক নির্মল কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহবায়ক ইউপি সদস্য সফিকুর রহমানের সভাপত্তিতে ও যুগ্ন আহবায়ক জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম । বিষেশ অতিথির বক্তব্য রাখেন আশ্রাফপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাস। এ ছাড়াও বক্তব্য রখেন মাদক নির্মল কমিটির প্রধান উপদেষ্টা কাজী হাবিবুর রহামান, উপদেষ্টা আবু তালেব মেম্বার, মোস্তফা চৌধুরী ও সমন্বয়ক এস.এম রইজ উদ্দিন চৌধুরী প্রমুখ।



