কঠিন মাসুল গুনতে হবে তুরস্ককে: পুতিন
আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় কঠিন মাসুল গুনতে হবে তুরস্ককে। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ পার্লামেন্টে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কেবল বাণিজ্যিক অবরোধই নয়, তুরস্কের বিরুদ্ধে নতুন করে আরও অবরোধ আরোপের প্রতিশ্রুতি দেন তিনি। তুর্কি সরকারের একটি বড় অংশ’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করে পুতিন দাবি করেন, সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী দলগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আর এই অপরাধে আল্লাহর পক্ষ থেকেই শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে তুরস্ক।
গত ২৪ নভেম্বর সিরিয় সীমান্তে তুর্কি সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত হয় সু-টুয়েন্টিফোর যুদ্ধবিমান। এরপর থেকেই রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।



