Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন ক্লাস এর শুভ উদ্বোধন

 

নিতাই রায় কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন ক্লাস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গবার সকাল ১০টায় কাউনিয়া কলেজ এর আয়োজনে আনুষ্ঠানিক ভাবে অনার্স ১ম বর্ষ ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে কলেজ হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসা আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক ডা: শাশ্বত ভট্রাচার্জ, আতাউর রহমান, আ: ছামাদ, শরিফুল ইসলাম, মো. লায়লা বেগম, রুহল কুদ্দুস, বসির আহম্মেদ, প্রভাষক শফিকুল ইসলাম, আব্দুল জলিল, আশেক ছিদ্দিক, শাহ রায়হান, আহসান সিদ্দিক, মহসীনা খাতুন, ফরিদা পারভিন প্রমূখ।

আলোচনা শেষে অনার্স ১ম বর্ষ ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে ফুলের শুভেচ্ছা হাতে তুলে দিয়ে তাদেরকে বরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.