কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালন
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল (বুধবার) সকালে কালতিনি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবস উদযাপন করা হয়েছে।
কালকিনি উপজেলার সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে অফিসার্স ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারগিস আক্তার রেখার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তার, উপজেলা আ’লীগের সভাপতি মিসেস তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা,মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।
কালকিনিতে রোকেয়া দিবস পালন
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এই কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। গতকাল (বুধবার) সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌর মেয়র এনায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।
কালকিনিতে আন্তর্জাতিক মানবাধিকর দিবস উদযাপন
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ওয়ার্ড ভিশন খুলনা অঞ্চলের চাইল্ড সেফটিনেট প্রজেক্ট এর সার্বিক পরিচালনায় কালকিনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (বুধবার) সকালে সরকারী বেসরকরী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌর মেয়র এনায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন দেশ ওয়ার্ড ভিশন খুলনা অঞ্চলের চাইল্ড সেফটিনেট প্রজেক্ট এর উপজেলা সুপার ভাইজার সৈয়দা লুবনা(সম্পা)।



