কালকিনিতে কুখ্যাত ডাকাত সরদার চান্দু আটক
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে মোঃ চানমিয়া শিকদার ওরফে চান্দু-(৪৫) নামের এক কুখ্যাত ডাকাত সরদারকে আটক করেছে পুলিশ। তাকে উপজেলার দক্ষিন বাশগাড়ি এলাকার মাদ্রাসার বাজার থেকে মঙ্গলবার গভীর রাতে আটক করা হয়। বাজারে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতা প্রথমে আটক করে পরে খাশেরহাট পুলিশ ফারিতে সোর্পাদ করেন। তার বিরুদ্ধে কালকিনি থানাসহ দেশের বিভিন্নস্থানে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আটককৃত ডাকাত দক্ষিন বাশগাড়ি গ্রামের ছাদেক আলী শিকদারের ছেলে। তার আটকের খবরে ওই এলাকার সাধারন মানুষের মাঝে বইছে স্বস্তি ওআনন্দের ঝড়।



